



গত শনিবার, ১৮ই অক্টোবর, আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্স, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শিখেছে অনেক জীবন রক্ষাকারী কৌশল এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়। প্রশিক্ষণটি পরিচালনা করেছে Queensford College, এবং কোর্স শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণ সনদপত্র (Certificate)। বিশেষ ধন্যবাদ SABCA (South Australian Bangladeshi Community Association)-কে, এই আয়োজনের পেছনে তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য। এছাড়া আন্তরিক ধন্যবাদ সকল শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশিক্ষকদের, যাদের আগ্রহ ও অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সফল হয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ আমাদের শিশুদের আরও সচেতন, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।